Brick Lane News

মধ্যপ্রাচ্যের তিন দেশে পর পর ইরানের হামলা

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ১:৪৬ এএম

মধ্যপ্রাচ্য অঞ্চলের তিন দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফায় হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৪ মার্চ) এই হামলা চালায় দেশটির নৌবাহিনী।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডবাহিনীর (আইআরজিসি) নৌ-প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি জানান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে আমাদের নৌ সেনারা।

দেশটির সংবাদমাধ্যমের বরাতে এএফপি জানিয়েছে, ওই অঞ্চলের তিনটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর পরপর কয়েক দফায় হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী।

আলিরেজা তাংসিরি জানান, আবুধাবির আল-ধাফরা, কুয়েতের আল-আদিরি ও বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি মজুত রাখার ট্যাঙ্ক ছিল ওই হামলার লক্ষ্যবস্তু।

এদিকে, ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত সব মার্কিনি গোপন আস্তানা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে আইআরজিসি। সতর্ক করে দিয়ে তারা বলেছে, ‘দ্বীপে হামলার পর আমিরাতে গোপনীয় সব মার্কিন আস্তানা এখন আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে’।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি