Brick Lane News

রাষ্ট্রপতি ইস্যুতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১১:১৩ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। তা না হলে সর্বাত্মক প্রতিরোধের ডাক দেওয়ার কথাও বলেছে তারা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে ইনকিলাব মঞ্চ লিখেছে, ‌‘আওয়ামী লীগের দোসর চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করলে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ডাক ইনকিলাব মঞ্চের।’

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড আইডিতে পোস্টে হাসনাত লেখেন, ‘গেট আউট চুপ্পু’। সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময়েই তিনি এই পোস্ট করেন।

এর আগে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে সংসদ থেকে ওয়াক আউট করেছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা।

 

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি