Skip to main content

Brick Lane News

হুথিদের সাথে মার্কিন যুদ্ধবিরতি এখনো বহাল: রাষ্ট্রদূত

হুথিদের সাথে মার্কিন যুদ্ধবিরতি এখনো বহাল: রাষ্ট্রদূত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তিটি এখনো সক্রিয় রয়েছে বলে নিশ্চিত করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে উল্লেখ করেছিলেন যে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সাথে চলমান অভ্যন্তরীণ লড়াইয়ে যুক্তরাষ্ট্র যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করে, সেজন্য ওয়াশিংটনের সাথে যোগাযোগ রক্ষা করেছে হুথি বিদ্রোহীরা।

উল্লেখ্য, লোহিত সাগরে চলাচলকারী বিভিন্ন বাণিজ্যিক জাহাজে আক্রমণ ও ইসরায়েলকে লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের লক্ষ্যে দীর্ঘ সামরিক অভিযানের পর ২০২৫ সালের মে মাসে গোষ্ঠীটির সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল যুক্তরাষ্ট্র।