চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এই দুর্ঘটনায় আরও একজন কর্মকর্তা আহত হয়েছেন।
আইএসপিআর জানায়, আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ২ সেনাসদস্য নিহত হয়েছেন।