Brick Lane News

ফিরে এলো অতীত বর্বরতা; ধর্ষণে সাক্ষী হওয়া নারীর মাকে এসিড নিক্ষেপ

প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ । ১২:৫৭ পিএম

নাটোরের গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলার সাক্ষীর মায়ের ওপর এসিড নিক্ষেপ করেছে প্রতিপক্ষ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নে হালিমা বেগমের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

হালিমা বেগমকে গুরুতর অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে তার শরীর ও ডান কানের নিচে গলার কিছু অংশ ঝলসে গেছে। চিকিৎসকরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছেন।

জানা গেছে, নাজিরপুর ইউনিয়নের এক শিশু ধর্ষণ মামলায় হালিমা বেগমের মেয়ে ও ইউপি সদস্য চামেলী বেগম সাক্ষী ছিলেন। মামলায় অভিযুক্ত নজরুল ইসলাম কিছু সময় জেল খাটার পর জামিনে বের হয়ে মামলা তুলে নিতে চাপ দেয়। চামেলী বেগম রাজি না হওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

চামেলী বেগম জানিয়েছেন, মধ্যরাতে তার মা হালিমা বেগম ও ছোট মেয়ে শাবানা ঘরের বাইরে বের হলে লুকিয়ে থাকা নজরুল ইসলাম শাবানাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। হালিমা বেগম তার মেয়েকে রক্ষা করতে ধাক্কা দেয় এবং নিজেই এসিডের আঘাত সহ্য করেন। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুদাসপুর থানার ইনচার্জ শফিকুজ্জামান জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস

কার্যকর নজরদারি বাড়ানোর দাবি  রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস। তরলীকৃত পেট্রোলিয়াম...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি