Skip to main content

Brick Lane News

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চার জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চার জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং সন্দেজনক হামে মোট চার জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৩৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৫ হাজার ৭০৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৯ জন, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ২৬০ জন।

১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫১৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে।