Skip to main content

Brick Lane News

গাজীপুরে পোশাক কারখানার আগুন, ছাদে আটকা ৭০ জনকে উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানার আগুন, ছাদে আটকা ৭০ জনকে উদ্ধার

গাজীপুরের ডেগেরচালা এলাকার ম্যাট্রিক্স স্টাইলস নামক পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোগড়া ও জয়দেবপুরসহ আশপাশের ফায়ার স্টেশন থেকে এসব ইউনিট আগুন নেভানোর মিশনে অংশ নেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল ইসলাম চৌধুরী জানান, আগুন নেভানোর পাশাপাশি সাততলা ভবনের ছাদে আটকা পড়া প্রায় ৭০ জনকে টিটিএল (টার্নটেবল ল্যাডার) ব্যবহার করে নিরাপদে নিচে নামানো হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, যা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।