Brick Lane News

ধানমন্ডিতে ৭ বছর আগে জোড়া খুন; গৃহকর্মীর ফাঁসির রায়

প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ । ১০:১৮ এএম

রাজধানীর ধানমন্ডিতে আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতি হত্যা মামলায় গৃহকর্মী সুরভী আক্তার নাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাসার কর্মী বাচ্চু মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর মাহফুজ হাসান।

২০১৯ সালের ১ নভেম্বর রাতে ধানমন্ডির ২৮ নম্বর (নতুন ১৫) রোডের ‘লোবেলিয়া হাউজ’ ভবনের পঞ্চম তলা থেকে আফরোজা বেগম (৬৫) ও তার গৃহকর্মী দিতির (১৮) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন আফরোজার মেয়ে দিলরুবা সুলতানা রুবা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবি পুলিশের পর মামলার তদন্তভার পায় পিবিআই। প্রায় ২৭ মাস পর ২০২২ সালের ১ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

২০২২ সালের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে ৩২ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন বিকেলে দিতিকে কাজের জন্য আফরোজার ফ্ল্যাটে পাঠানো হয়। সন্ধ্যায় ফোনে সাড়া না পেয়ে বাসার কর্মীকে পাঠানো হলে দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। পরে ফ্ল্যাটের ডাইনিং রুমে আফরোজা বেগম এবং গেস্টরুমে দিতির রক্তাক্ত মরদেহ দেখা যায়।

Related Posts

বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস

কার্যকর নজরদারি বাড়ানোর দাবি  রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস। তরলীকৃত পেট্রোলিয়াম...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি