Brick Lane News

বিক্ষোভ প্রদর্শন কালে লন্ডনে আটক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের  ছেড়ে দিয়েছে পুলিশ –

বিক্ষোভ প্রদর্শন কালে লন্ডনে আটক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের ছেড়ে দিয়েছে পুলিশ –

হাসনাত আব্দুল্লাহকে বিক্ষোভ প্রদর্শন কালে লন্ডনে আটককৃত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের  ছেড়ে দিয়েছে পুলিশ –
গতকাল লন্ডনে  হাসনাত আব্দুল্লাহর একটি মতবিনিময় সভায় বিক্ষোভ প্রদশর্ন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দুই পক্ষের মারমুখি অবস্থান থেকে লন্ডন আওয়ামী লীগ নেতা আফসার খান সাদেক ও দুই ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদ পীর ও এম এ সোহাগ কে  আটক করেছিল পুলিশ , পরে আটক নেতাদের মুক্ত করে দিয়েছে পুলিশ।মুক্ত হওয়া তিন নেতাকর্মী কে তাদের সহযোদ্ধারা  ফুল দিয়ে বরণ করেছন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে সফররতো বাংলাদেশের ২৪ এর  আন্দোলনে নেতৃত্ব দেয়া ,এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখপাত্র ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সমাবেশ ঘিরে ,পূর্ব লন্ডন ছিলো উত্তপ্ত।  অনাকাঙ্ক্ষিত  পরিস্থিতি ঠেকাতে সেখানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন করা হয়। পুলিশের উপস্থিতিতেই দুই  পক্ষে ডিম ও পানির বোতল ছোড়াছুড়ির ঘটনা ঘটে।  সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এই  তিনজনকে আটক করে।
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রচন্ড বিক্ষোভের মুখে, দীর্ঘ কয়েকঘন্টা পড়ে  পিছনের দরজা দিয়ে  সভাস্থলে প্রবেশ করেন হাসনাত আব্দুল্লাহ ।এবং সভা শেষে দীর্ঘ সময় পড়ে ,প্রাইভেট নিরাপত্তা রক্ষী ও ব্রিটেন পুলিশের সহায়তায় পিছনের দরজা দিয়ে একটি কালো গাড়িতে দ্রুত সভাস্থল ত্যাগ করতে দেখা যায়।
একই দিনে বিকালে লন্ডনের এল্ম পার্ক এলাকায় তার উপর ডিম নিক্ষেপের ঘটনাও দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়।