Brick Lane News

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ২:৪৯ এএম

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় পেয়েছে পাকিস্তান। বৃষ্টিতে সংক্ষিপ্ত হওয়া ম্যাচে বাংলাদেশকে ১২৮ রানে হারিয়ে সিরিজে ১–১ সমতা ফেরায় সফরকারীরা।

বৃষ্টির কারণে ম্যাচটি ৩২ ওভারে নামিয়ে আনা হয় এবং ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রান। তবে রান তাড়া করতে নেমে ২৩.৩ ওভারে ১১৪ রানেই অলআউট হয় বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন লিটন দাস। এছাড়া তাওহিদ হৃদয় ২৮ ও আফিফ হোসেন ১৪ রান করেন। টপ অর্ডারের ব্যর্থতায় শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ।

পাকিস্তানের বোলারদের মধ্যে হারিস রউফ ও মাআজ সাদাকাত ৩টি করে উইকেট নেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ২টি উইকেট তুলে নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭.৩ ওভারে ২৭৪ রান করে। দলের হয়ে মাআজ সাদাকাত ৪৬ বলে ৭৫ রান করেন। এছাড়া সালমান আলি আগা ৬৪ ও মোহাম্মদ রিজওয়ান ৪৪ রান করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে রিশাদ হোসেন ৩টি এবং মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট নেন।

এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–১ সমতা ফিরেছে। সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ মার্চ।

 

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি