Brick Lane News

যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাবের প্রতিবাদ ৪১ বিশিষ্ট নাগরিকের

প্রকাশিত ১৪ মার্চ ২০২৬ । ১:১১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত রাজাকারদের প্রতি শোক প্রস্তাব উত্থাপনের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছেন দেশের ৪১ জন বিশিষ্ট নাগরিক। শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক আবু ইউসুফ, কবি শাহেদ কায়েস, হেনরী স্বপন, সাংবাদিক এনায়েত কবীরসহ ৪১ জন স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী ও চিহ্নিত রাজাকারদের সংসদে উপস্থিতি এবং তাদের নিয়ে শোক প্রস্তাব উত্থাপন মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করার শামিল। এটি শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান এবং ইতিহাসের জন্য লজ্জাজনক।

বিশিষ্ট নাগরিকরা বলেন, যে সংসদ ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত, সেই সংসদে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রতি সম্মান প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, ‘জুলাই চেতনার’ আড়ালে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার অপচেষ্টা শুরু হয়েছে।

রাজাকার, আল-বদর ও মানবতাবিরোধী অপরাধীরা কখনোই রাষ্ট্রীয় সম্মান পাওয়ার যোগ্য নয়। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা দেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তারা অবিলম্বে সংসদের কার্যবিবরণী থেকে ওই শোক প্রস্তাবের অংশ প্রত্যাহারের দাবি জানান।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি