Brick Lane News

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদাসহ নিহত দেড় শতাধিক

প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ । ১০:১৬ এএম

আফগানিস্তানে পাকিস্তানের সামরিক অভিযানকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তান দাবি করেছে, শুক্রবার ভোরে কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় পরিচালিত অভিযানে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদাসহ অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।

আন্তর্জাতিক ওপেন সোর্স গোয়েন্দা বিশ্লেষণ সংস্থা ওসিন্ট ইউরোপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর ‘অপারেশন গজব-লিল হক’-এ আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, কাবুলে লক্ষ্যভিত্তিক বিমান হামলায় কয়েকজন জ্যেষ্ঠ তালেবান কমান্ডারও প্রাণ হারান।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তালেবান সরকার। তারা পাকিস্তানের হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি অস্বীকার করেছে। পাল্টা দাবি করে আফগানিস্তান জানিয়েছে, তাদের জবাবি হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছেন।

২০২১ সালে পুনরায় ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন হিবাতুল্লাহ আখুন্দজাদা। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি দাবি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি