বন্ধে কক্ষে বাতাস চলাচল কমে যাওয়ায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের ৬ শিশুর টিকে থাকা কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দীর্ঘক্ষণ রুমের এসি বন্ধ থাকায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত প্রতিবেদনে আদ-দ্বীন হাসপাতালের দায়িত্বে অবহেলা স্পষ্টভাবে পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল বলে জানান তিনি।