Brick Lane News

প্রথমবারের মতো শহীদ মিনারে যেতে হচ্ছে জামায়াত আমিরকে

প্রথমবারের মতো শহীদ মিনারে যেতে হচ্ছে জামায়াত আমিরকে

জামায়াতে ইসলামের প্রচলিত দলীয় রীতি ভেঙে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার বিকেলে দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে আগামীকাল ২১ ফেব্রুয়ারি সকালে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডা. শফিকুর রহমান ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।

এর আগে একুশে ফেব্রুয়ারিতে জামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে গেছেন এমন তথ্য পাওয়া যায়নি।