Skip to main content

Brick Lane News

পুলিশের জালে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু

পুলিশের জালে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু

ব্রিকলেন নিউজ, লন্ডন: রাজধানীর বারিধারা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে এসআরবি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পদক্ষেপে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গ্রেপ্তারের পর নজরুল ইসলাম হিরুকে উত্তরা এসআরবি সদর দপ্তরে নেওয়া হয়। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। তিনি নরসিংদী-১ আসন থেকে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।