Skip to main content

Brick Lane News

বাধ্যতামূলক অবসরে পাঠানো হল সাবেক ৩২ ডিসি্কে

বাধ্যতামূলক অবসরে পাঠানো হল সাবেক ৩২ ডিসি্কে

চ্যানেল ৩২ নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে, জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাদের অবসরে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন এ কর্মকর্তারা। প্রশাসনিক সংস্কার ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের পর্যালোচনার অংশ হিসেবে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

বাধ্যতামূলক অবসরে পাঠানোর আগে এ কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে কর্মরত ছিলেন।

এ/টি/ডিএইচ