সময় তার নিজস্ব গতিতে অবিরাম এগিয়ে চলে, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বিকশিত হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, প্রজ্ঞাবান মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্ম ও মৃত্যু—সব মিলিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাসের দীর্ঘ অধ্যায়।
প্রতিটি দিনই তাই বয়ে আনে নতুন গল্প, উন্মোচন করে অজানা সম্ভাবনার দুয়ার। আজ ২১ জুন। এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন কিংবা পৃথিবী ছেড়েছেন এমন অনেক আলোচিত ও স্মরণীয় ব্যক্তি।
ঘটনাবলি
১৭৮৮ – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়।
১৮৯৮ – যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়।
১৯১৬ – তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ।
১৯৩৫ – প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৪৮ – স্বাধীন ভারতের প্রথম ও শেষ গর্ভনর জেনারেল হন চক্রবর্তী রাজাগোপালাচারী।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জাম্বিয়া।
১৯৮১ – ইসলামি ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি (রহ.) ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদরের প্রতি সংসদের অনাস্থা ও প্রেসিডেন্ট পদে তাকে অযোগ্য ঘোষণার রায় অনুমোদন করেন।
১৯৯০ – ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোক নিহত।
১৯৯৪ – রাশিয়া ন্যাটোতে যোগ দেয়।
২০০২ – বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ। স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি হন।
২০০৪ – মহাশূন্যে প্রথম বেসরকারি মহাকাশযান স্পেশিপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে।
জন্ম
১৭৮১ – সিমেওঁ দ্যনি পোয়াসোঁ, ফরাসি গণিতবিদ, জ্যামিতিবিদ এবং পদার্থবিজ্ঞানী।
১৮৩৯ – মাচাদো দে অ্যাসিস, ব্রাজিলীয় ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও ছোটগল্পকার।
১৯০৫ – জঁ-পল সার্ত্র্, ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক ও সমালোচক।
১৯৩৭ – জন এডরিচ, সাবেক ও বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯৪০ – বিকাশ ভট্টাচার্য, ভারতীয় চিত্রশিল্পী।
১৯৪৩ – রাহিজা খানম ঝুনু, বাংলাদেশি নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক।
১৯৪৫ – নির্মলেন্দু গুণ, বাংলাদেশি কবি।
১৯৫২ – জেরেমি কোনি, সাবেক ও বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯৫৩ – বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৫৫ – মিশেল প্লাতিনি, ফরাসি ফুটবলার এবং পরিচালক।
১৯৫৮ – রিমা লাগু, মারাঠী ও হিন্দি মঞ্চ ও চলচ্চিত্রাভিনেত্রী।
১৯৬৭ – ইংলাক সিনাওয়াত্রা, থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।
১৯৭৯ – ক্রিস প্রাট, মার্কিন অভিনেতা।
২০০১ – বৈশালী রমেশবাবু, ভারতীয় দাবা খেলোয়াড়।
মৃত্যু
৮৭০ – আল-মুহতাদি, ১৪তম আব্বাসীয় খলিফা।
১৮৫২ – ফ্রেডরিখ ফ্রোয়েবল, জার্মান ধর্মযাজক ও কিন্ডারগার্টেন স্কুলের সূচনাকারী।
১৯১৪ – বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি।
১৯৩৯ – বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেত্রী, গায়িকা কঙ্কাবতী দেবী।
১৯৭০ – সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি।
১৯৯১ – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি কবি, গীতিকার।
১৯৯৭ – শিনতারো কাতসু, জাপানি অভিনেতা, গায়ক, প্রযোজক ও পরিচালক।
২০১২ – সুনীল জানা, ভারতীয় বাঙালি ফটো সাংবাদিক এবং তথ্যচিত্রকর।