জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এদিন একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প তোলা হয়। যেখান থেকে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলো হলো
পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত এই আটটি প্রকল্পের সিংহভাগ অর্থায়ন সরকারি তহবিল থেকে জোগানো হবে। প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেওয়া হবে।
উল্লেখ্য, এটি চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক।