বাংলাদেশ পুলিশে কর্মরত পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে এবং দুইজন অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বৃহস্পতিবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের আলোকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী এ সব কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
এ ছাড়া অতিরিক্ত আইজিপি গ্রেড-১ এ পদে পদোন্নতি করা হয়েছে, হাইওয়ে পুলিশ প্রধান মো. দেলোয়ার হোসেন মিয়া ও পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি, এ কে এম আখতার হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে।