Brick Lane News

সহিংসতায় নিহতদের স্মরণে দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ১২:২৯ পিএম
ব্রিকলেন অনলাইন- 

কোটা আন্দোলনে নিহতদের ঘটনায় আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী একদিনের শোক পালন করবে সরকার। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগামীকাল শোক পালনের সময় সবাই কালো ব্যাজ ধারণ করবে।

বৈঠকে কোটা আন্দোলনে  নিহতের ঘটনায় শোক প্রস্তাবও দেওয়া হয়। এ সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে প্রতিবেদক উপস্থাপন করেন। এরপর শোক পালনের সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি