Brick Lane News

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরী গ্রেফতার

[uae_bangla_date]

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ছাতক পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র আবুল কালাম চৌধুরীকে গত ২৯ জানুয়ারি সিলেট কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে।  জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়, যা স্থানীয়দের মতে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আবুল কালাম চৌধুরী ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সাথে স্বক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানা যায়। বিভিন্ন আন্দোলন সংগ্রামে একাগ্রতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে বর্তমানে তিনি আওয়ামী লীগের একজন পরীক্ষিত সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলে এলাকাবাসীর দাবি। ৯০ ও ৯৬-এর গণআন্দোলনসহ সব গণতান্ত্রিক সংগ্রামে সক্রিয় থাকা এই নেতা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে সমাদৃত।

ছাতক শহরের জনবান্ধব এই নেতার গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Related Posts

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কাজনভের সঙ্গে সাক্ষাৎ করলেন সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

প্রেরিত বার্তা -  ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী বার্নার কাজনভ (Bernard Cazeneuve)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদ্দিন শুভ। বৃহস্পতিবার...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি