Brick Lane News

নরসিংদীর কারাগারে হামলা পালিয়েছে শতাধিক কয়েদি

[uae_bangla_date]

অনলাইন-

নরসিংদীর কারাগারে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এরপর কয়েকশ বন্দি কারাগার থেকে পালিয়ে গেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এই পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, “বন্দিরা পালিয়ে যাওয়ার পর আন্দোলনকারীরা কারাগারে আগুন ধরিয়ে দেয়। আমি জানি না পালিয়ে যাওয়া বন্দিদের সংখ্যা কত, তবে এ সংখ্যা কয়েকশও হতে পারে।”

নরসিংদীর এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মৌসুমী সরকার এএফপিকে কারাগারে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

কারাগারের পাশে বাস করা রিপন নামের এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, অন্তত ২০ জনকে ব্যাগে তাদের জিনিসপত্র নিয়ে কারাগার থেকে বেরিয়ে যেতে দেখেছেন।

(এএফপি, রয়টার্স)

Related Posts

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

ব্রিকলেন ডেস্ক- আন্তর্জাতিক প্রাইমারি গণিত চ্যালেঞ্জ (PMC) ২০২৬–এর বোনাস রাউন্ডে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে যুক্তরাজ্যের বাকিংহামশায়ার কাউন্সিলের হ্যামিল্টন একাডেমির ছাত্রী...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি