Brick Lane News

আন্দোলনে নাশকতায় কোনো শিক্ষার্থীর অংশ গ্রহণের অস্থিত্ব পাওয়া যায়নি

[uae_bangla_date]

অনলাইন ডেস্ক- 

ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় কোনো শিক্ষার্থীর অংশ গ্রহণের অস্থিত্ব এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিকল্পিত ছক করেই গুটি কয়েক জেলায় তাণ্ডব চালানো হয়েছে। আর তাণ্ডবকারীদের লক্ষ্য ছিল সরকারের পতন। প্রকৃতপক্ষে বৈষম্যবিরোধী আন্দোলন হাইজ্যাক করেই নাশকতা চালানো হয়েছে। পরে বিগত কয়েকদিনের সহিংসতা ও নাশকতার ঘটনায় সাভারে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, পুড়িয়ে দেওয়া সরকারি পশু হাসপাতাল, যানবাহন, মার্কেট ও গোয়েন্দা কার্যালয় পরিদর্শন করেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, যারা নাশকতা চালিয়েছে তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে সরকারকে পতন ঘটাতে চেয়েছে। জড়িতদের প্রত্যেককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এখন পর্যন্ত সহিংস ঘটনায় ঢাকা জেলায় দায়ের করা ১৯টি মামলায় আড়াই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের কথাও জানান ডিআইজি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, মারুফ হোসেন সরদার, মাশরুফুর রহমান খালেদ, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী প্রমুখ।

Related Posts

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কাজনভের সঙ্গে সাক্ষাৎ করলেন সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

প্রেরিত বার্তা -  ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী বার্নার কাজনভ (Bernard Cazeneuve)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদ্দিন শুভ। বৃহস্পতিবার...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি