ব্রিকলেন ডেস্ক- আন্তর্জাতিক প্রাইমারি গণিত চ্যালেঞ্জ (PMC) ২০২৬–এর বোনাস রাউন্ডে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে যুক্তরাজ্যের বাকিংহামশায়ার কাউন্সিলের হ্যামিল্টন একাডেমির ছাত্রী ওয়াজিহা মাহমুদ আফরিন। ১৪ মার্চ শনিবার বোনাস রাউন্ডের ফলাফল পিএমসি’র ওয়েব সাইটে প্রকাশ করে।
ভবিষ্যতে ওয়াজিহা একজন গণিতবিদ ও মহাকাশ বিজ্ঞানী হতে চায়।
ওয়াজিহা সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ছামির মাহমুদ ও স্কুল শিক্ষক শাহিদা জামান দম্পতির বড় মেয়ে। বর্তমানে স্বপরিবারে তারা যুক্তরাজ্যের হাইওয়াইকম্ব শহরে স্থায়ীভাবে বসবাস করছেন।
২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত PMC Challenge–এ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬১ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে গাণিতিক দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতার ভিত্তিতে ৩,১০০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বোনাস রাউন্ডে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। নির্বাচিতদের মধ্যেই ছিল ওয়াজিহা মাহমুদ আফরিন।
বোনাস রাউন্ডে অংশ নিয়ে সে সাফল্যের সঙ্গে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করে। তার এই অর্জন তার পরিশ্রম, নিষ্ঠা ও গাণিতিক প্রতিভার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
শুধু পড়াশোনায় নয়, নেতৃত্বেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে ওয়াজিহা। সম্প্রতি সে তার স্কুলে কাউন্সিলর নির্বাচিত হয় এবং পরবর্তীতে সকল কাউন্সিলরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে স্কুল কাউন্সিলর চেয়ারপার্সন নির্বাচিত হয়েছে।
আগামী সেপ্টেম্বরে ওয়াজিহা যুক্তরাজ্যের সেরা স্কুলগুলোর মধ্যে অন্যতম ওয়াইকম্ব হাই গ্রামার স্কুলে ক্লাস সেভেনে ভর্তির জন্য পরীক্ষায় মেধার সাথে উর্ত্তীণ হয়েছে।
এর আগে ২০২৪ সালে সে BBC-এর Blue Peter Badge অর্জন করেও সবার প্রশংসা কুড়িয়েছিল।
যুক্তরাজ্য, চীন, দুবাই ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ওয়াজিহার এই সাফল্য তার পরিবার, বিদ্যালয় ও বাঙালি কমিউনিটির জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
ওয়াজিহার বাবা ছামির মাহমুদ তাঁর মেয়ের এই সাফল্যের কথা নিশ্চিত করেছেন। তিনি ওয়াজিহার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেছেন।





