উদ্বোধন করেন শেখ হাসিনা –
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির স্থাপনের উদ্বোধন করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা: বাংলাদেশ ও বিশ্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আবারো পুনর্স্থাপন করার সংকল্প নিয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির আয়োজনে রবিবার মিশিগান অঙ্গরাজ্যের হামট্রামিক সিটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হয় .বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউ এস এ কর্তৃক আয়োজিত জাতির জনকের প্রতিকৃতি উদ্ভোধনী অনুষ্ঠানে প্রতিকৃতি ভার্চুয়ালী উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি এর কো চেয়ারম্যান ও ফাউন্ডার সুলতান জে শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব রুম্মান চৌধুরী ইভানের সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন .ভার্চুয়াল বক্তব্যে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগ কে আবার ক্ষমতার কেন্দ্রবিন্ধু তে নিয়ে আসার জন্য নেতৃবৃন্দের উদ্দেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন 28 পরবর্তী সময় যে ভাবে জাতির পিতার অস্তিত্বের উপর আক্রমণ করা হয়েছে তার নিন্দা জানান পাশাপাশি এদিনের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে আওয়ামীলীগের অগ্রযাত্রা কে এগিয়ে নিতে আহ্বান করেন ..অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ দক্ষিনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহাব উদ্দিন ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি এর চেয়ারম্যান জনাব শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সাদেক খান খোকন, মিশিগান ষ্টেট যুবলীগের সহ সম্পাদক মো: লিমন শাহ, মিশিগান ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, মিশিগান ষ্টেট আওয়ামিলীগ নেতা লিটন তালুকদার, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ দক্ষিন এর সাংগঠনিক সম্পাদক জাবেদ সিরাজ, মিশিগান ষ্টেট আওয়ামিলীগ এর সাবেক সভাপতি খলকুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোছাব্বীর। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিশিগান ষ্টেট আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক মো: সাবুল হোসাইন ও পবিত্র গীতাপাঠ করেন মুক্তিযোদ্ধা স্বদেশ সরকার।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী ও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করেন এডভোকেট কল্যানী দেব চৌধুরী।
প্রোগ্রামের শুরুতে জাতির পিতার পথিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউএ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, দক্ষিণ। মিশিগান স্টেট আওয়ামী লীগ, মিশিগান স্টেট যুবলীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, মিশিগান শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ মিশিগান সহ আরো অনেকই।
ইতিহাস, আদর্শ ও চেতনার প্রতীক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে স্থাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ আরও সুদৃঢ়ভাবে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে এই প্রতিকৃতি উদ্বোধন অনুষ্ঠান প্রবাসে বাঙালির ঐক্য, ইতিহাসের প্রতি শ্রদ্ধা এবং আদর্শিক অঙ্গীকারের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।