Brick Lane News

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ায় কিশোর শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৭ ্পিএম

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফাহিম হোসেন (১৭) নামের এক কিশোর শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে বগুড়া শহরের মাটিডালি এলাকার সদর উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ফাহিমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফাহিম হোসেন মাটিডালি নওদাপাড়া এলাকার আবদুর রশিদের ছেলে। তিনি শহরের একটি ফাউন্ড্রি কারখানায় শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত যুবক তনয় মাটিডালি এলাকার বাসিন্দা এবং মাদকাসক্ত হিসেবে পরিচিত।

ফাহিমের বড় ভাই শাহীন হোসেন অভিযোগ করেছেন, তনয় তার ছোট বোনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও অন্যত্র বিয়ে দেওয়ার পরও তনয় বিরক্তি প্রকাশ করত এবং কিছুদিন আগে ছোট বোনের স্বামীকেও ছুরিকাঘাত করে জখম করেছিল। এ বিরোধের জেরে শনিবার সকালে ফাহিমকে একা পেয়ে তনয় ছুরিকাঘাত করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত তনয় হত্যাকাণ্ডের পর থেকে গা ঢাকা দিয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি