Skip to main content

Brick Lane News

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে রহস্যজনক অগ্নিসংযোগ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে রহস্যজনক অগ্নিসংযোগ

ব্রিকলেন নিউজ, লন্ডন: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে পুলিশ জানিয়েছে যে সেখানে কোনো পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়নি।

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন জানান, প্রতিমন্ত্রীর বাসার সামনে একটি গলি ও প্রবেশপথ রয়েছে। সেই প্রবেশপথের সামনে কোনো কাপড় বা কাগজজাতীয় বস্তুতে আগুন দেওয়া হয়েছিল।

তিনি বলেন, বাসায় আগুন দেওয়া হয়নি। বাসার সামনের গেটের কাছে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে কাপড় বা কাগজজাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা নয়।

এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।