Brick Lane News

আবারও কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:৩০ এএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম (৬০) মারা গেছেন। রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, ভাঙচুর ও মারামারির একটি মামলায় গত ১৮ অক্টোবর শামিকুল ইসলাম কারাগারে আসেন। তাঁর আগে থেকেই হৃদ্‌রোগ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল।

জেল সুপারের দাবি, শনিবার রাতে তিনি অসুস্থ বোধ করলে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভোরের দিকে তিনি মারা যান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের প্রধান ডা. হরিপদ সরকার জানান, রাত ২টা ৫০ মিনিটে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট ও বুকে ব্যথা ছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শামিকুল ইসলাম পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিণমারী এলাকার মৃত আবদুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা কলেজের উপাধ্যক্ষ ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। ওই বছরের ৮ ডিসেম্বর একটি মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরে জামিন পেলেও আরেক মামলায় তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

Related Posts

সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর রাজনীতি থেকে বিদায়ের খবরটি মিথ্যা

ফ্যাক্ট-চেক: অপপ্রচার রোধ প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ | অনুসন্ধানী ডেস্ক, ফ্যাক্ট-চেক জোন ও ব্রিকলেন নিউজ সিলেট সিটি করপোরেশনের মেয়র ও...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি