Skip to main content

Brick Lane News

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাসরিন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। নিহত নাসরিন রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।

হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান, গত ২০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে নাসরিনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তাকে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছিল। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

এদিকে ডেঙ্গু পরিস্থিতির আপডেট তথ্য জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৪০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত একদিনে একজনের মৃত্যুর ঘটনাও রেকর্ড করা হয়েছে।