Skip to main content

Brick Lane News

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীকে টিটির মারধরের রেলপথ অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সকালা ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

জানা যায়, এ অবরোধের কারণে দুটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেনের নির্ধারিত সূচি বিলম্বিত হয়েছে। ট্রেনগুলো রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি।

শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ট্রেনে রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীকে টিকিট চেকার (টিটি) মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত টিটির শাস্তিসহ চার দফা দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমাদের একজন শিক্ষার্থী টিটির মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পেয়েছি।

এর প্রতিবাদে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছে। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আলোচনায় বসতে রাজি আছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।’
এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) হাবিবুর রহমান বলেন, ‘ট্রেনগুলো রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি।

আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’