Brick Lane News

আলচিত আবেদনময়ী চিত্রনায়িকা পরীমনিকে হত্যার হুমকি!

প্রকাশিত ৮ ফেব্রুয়ারি ২০২৬ । ২:১৮ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত ও আবেদনময়ী নায়িকা পরীমনিকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি অজানা বিদেশি নম্বর থেকে কল করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। কলটি কিউবা থেকে এসেছে।

পরীমনি সেই কথোপকথনের ভিডিও নিজের পেইজে পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?” সঙ্গে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ ও বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন।

পরীমনি জানান, হঠাৎ করে একটি বিদেশি নম্বর থেকে কল আসতেই তাকে গালিগালাজ করা হয় এবং সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করতে নিষেধ করে হত্যার হুমকি দেওয়া হয়।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি