Brick Lane News

ডিবি পরিচয়ে ঠিকাদারকে তুলে নেওয়ার অভিযোগ

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১১:৪২ এএম

চট্টগ্রাম নগরের খুলশী থানার ওসমান আলী সেগুন নামের এক ঠিকাদারকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে নগরের ইম্পেরিয়াল হাসপাতালের লবি থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে পরিবার জানিয়েছে।

ওসমান আলী সেগুন পিডব্লিউডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে পরিবার।

ওসমান আলীর ছোট ছেলে তানহা জানান, হাসপাতালেই তার বোনের অস্ত্রোপচার চলছিল। সে সময় পরিবারের সদস্যদের সঙ্গে লবিতে ছিলেন তার বাবা। হঠাৎ কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে সঙ্গে নিয়ে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।

পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী আইনগত প্রক্রিয়ায় কাউকে আটক করলে পরিবারকে অবহিত করার নিয়ম থাকলেও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ঠিকাদার মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সহকর্মীরা বলছেন, একজন পরিচিত ঠিকাদার নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

এ বিষয়ে খুলশী থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। ডিবি পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Related Posts

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

ব্রিকলেন ডেস্ক- আন্তর্জাতিক প্রাইমারি গণিত চ্যালেঞ্জ (PMC) ২০২৬–এর বোনাস রাউন্ডে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে যুক্তরাজ্যের বাকিংহামশায়ার কাউন্সিলের হ্যামিল্টন একাডেমির ছাত্রী...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি