Brick Lane News

পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০১ পিএম

পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে যে বক্তব্য দিয়েছে, সেটিই কার্যকর হবে। তদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, তবে প্রয়োজন হলে আবারও তদন্ত করা হবে। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়া এলাকায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত একটি হাফেজিয়া মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পর ঠাকুরগাঁওয়ে এসে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজের সূচনা করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ভবিষ্যতেও যেন এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারেন।

ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জেলার মানুষ সবসময় তাকে সমর্থন দিয়েছেন। তাদের সমর্থনের কারণেই তিনি জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন। উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি