Brick Lane News

পীরগঞ্জে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের প্রতিবাদে ছাত্রদলের ভাঙচুর

প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ । ৪:৪০ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।

রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয়।

ভিডিও ভাইরাল হওয়ার পর সন্ধ্যায় উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উত্তেজিত কিছু নেতাকর্মী কার্যালয়ের সামনে রাখা একটি টেবিল ভাঙচুর করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Related Posts

সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর রাজনীতি থেকে বিদায়ের খবরটি মিথ্যা

ফ্যাক্ট-চেক: অপপ্রচার রোধ প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ | অনুসন্ধানী ডেস্ক, ফ্যাক্ট-চেক জোন ও ব্রিকলেন নিউজ সিলেট সিটি করপোরেশনের মেয়র ও...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি