Skip to main content

Brick Lane News

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে ধোলাই করে সুপার এইটে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে ধোলাই করে সুপার এইটে ভারত

বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচে জমল না লড়াই। টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের ভারত।

তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পাকিস্তান।

কলম্বোয় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে শূন্য রানে ফিরিয়ে দেন তিনি।

দ্বিতীয় উইকেটে ইষাণ কিষাণ ও তিলক ভার্মা চাপ সামাল দেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন কিষাণ। মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৪০ বলে ৭৭ রান করে আউট হন এই ওপেনার। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা।

তিলক ভার্মা ২৪ রান করেন। পরের বলেই হার্দিক পান্ডিয়া আউট হন। সূর্যকুমার যাদব ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়া ফেরান সাহিবজাদা ফারহানকে। পরের ওভারে জাসপ্রিত বুমরাহর আঘাতে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। পাওয়ার প্লের আগেই আউট হন বাবর আজম।

চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। উসমান খান ৪৪ ও শাদাব খান ১৪ রান করলেও ম্যাচে ফিরতে পারেনি দলটি। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

শেষ পর্যন্ত ৬১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।