Brick Lane News

ঝড়ো বাতাসে উত্তাল পদ্মা, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত ১৮ মার্চ ২০২৬ । ১১:০৭ পিএম

ঝড়ো বাতাসে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বুধবার (১৮ মার্চ) রাত ৮টা ৪০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

জানা গেছে, সন্ধ্যার পর থেকেই রাজবাড়ীর বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস শুরু হয়। ধীরে ধীরে সেই বাতাসের প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। নদীর পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বর্তমানে দৌলতদিয়া ঘাটে অন্তত সাতটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে এবং আবহাওয়া স্বাভাবিক হলেই দ্রুত ফেরি চলাচল চালু করার আশ্বাস দিয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক জেশানুল ইসলাম টিপু বলেন, সকাল থেকে দিনভর ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ আবহাওয়ার অবনতি হওয়ায় রাত ৮টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।

Related Posts

ট্রেন দুর্ঘটনায় দুর্ভোগ এড়াতে ডিসি-এসপিকে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি