Skip to main content

Brick Lane News

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপার একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে রাত ১২ টা বেজে গেলেও বাড়িতে না আসায় পরিবারের সন্দেহ হয়।
স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন দিয়েও কোনো খবর পাননি। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলাকাটা পরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। গলাকাটা মরদেহ পাওয়া গেছে। উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হবে। কি কারণে হত্যা হয়েছে এখনো জানা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।