ব্রিকলেন নিউজ ডেস্ক, লন্ডন: যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ওল্ডহাম আওয়ামী লীগের ২০২৬–২০২৯ মেয়াদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আজিজুর রহমান দারাকে সভাপতি এবং সৈয়দ ছাদেক আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিন বছরের জন্য ওল্ডহাম শাখা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন— মোফাজ্জল খান, লুৎফুর রহমান, সইল মিয়া, হারুন মিয়া, দেলোয়ার হোসেন, মদিরিছ আলী, শামসুল ইসলাম শামীম, আব্দুল মালিক, লিয়াকত মিয়া, সৈয়দ ময়েজ উদ্দিন এবং মিজানুর রহমান খান।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইরফাত শাহাজান, শেখ কবির আহমদ, শামীম আহমদ, নূরুল ইসলাম সোহাগ ও শামসুল ইসলাম রাজন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ফারুক আহমদ, রফিকুল ইসলাম, আহমদ আলী, শাহ তোফায়েল আহমদ এবং রোমেন আহমদ। নবগঠিত এই আংশিক কমিটির কার্যকরী সদস্য হিসেবে মোহাম্মদ শাহজাহান ও আব্দুল হান্নানের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন নেতৃত্ব ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল নেতৃবৃন্দকে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির দূরদর্শী নেতৃত্বে ওল্ডহাম আওয়ামী লীগ প্রবাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে এবং দলীয় কার্যক্রমকে আরও বেগবান করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।