Skip to main content

Brick Lane News

নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

মুহাম্মদ আব্দুল মুকিত চৌধুরী সেতু সভাপতি, রূপ চাঁদ দাস রূপক সাধারণ সম্পাদক ও ফুরকানুর রহমান চৌধুরী সাগর অর্থ সম্পাদক

ম্যানচেস্টার প্রতিনিধি:
নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (নেবজা)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৬ অক্টোবর সন্ধ্যায় ম্যানচেস্টারের ওয়েস্টউড ইস্ট হলরুমে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভা শেষে মুহাম্মদ আব্দুল মুকিত চৌধুরী সেতুকে সভাপতি, রূপ চাঁদ দাস রূপককে সাধারণ সম্পাদক এবং ফুরকানুর রহমান চৌধুরী সাগরকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। নর্থ ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরা, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠায় নেবজা কাজ করে যাবে। নর্থ ইংল্যান্ডে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং বাংলাদেশি কমিউনিটির সমস্যা, সম্ভাবনা ও সাফল্য গণমাধ্যমে তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, বাংলাদেশ থেকে আসা দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী ব্যক্তিরা যারা সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত হতে আগ্রহী, তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাউন্সিলর হাসান খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ কলন্দর তালুকদার ও গাওছুল ইমাম