চলতি বছরের মে মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২৩১ জন।
শনিবার (১৩ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সড়ক ছাড়াও রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত, নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং এক হাজার ৬৯৬ জন আহত হয়েছেন।