কিংবদন্তী সাংবাদিক ,কলামিস্ট ও সাহিত্যিক ও অমর একুশে গানের রচিয়তা আব্দুল গাফফার চৌধুরীর চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন করেছে ,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য , সংগঠনের সভাপতি সৈয়দ এনাম ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলালের সঞ্চলনায় , গাফফার চৌধুরীর স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনেরন পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জুয়েল রাজ।
অনুষ্ঠানে গাফফার চৌধুরীর স্মৃতিচারণায় বক্তারা বলেন, গাফফার চৌধুরীর প্রয়াণ দিবসে বাংলা গণমাধ্যমের নীরবতা সত্যিই দু:খজনক। আমরা যারা ব্রিটেনে আছি ,আমাদের সৌভাগ্য গাফফার ভাইয়ের সান্নিধ্যে পেয়েছি ,তাঁর ভাইয়ের ছায়া আমাদের উপর আছে ।গাফফার ভাইকে কেউ মুছে ফেলতে পারবে না। বাংলাদেশ যতোদিন থাকবে ,বাংলা ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যতদিন থাকবে।
বঙ্গবন্ধুর পরে দ্বিতীয় ব্যাক্তি গাফফার চৌধুরী যার নাম সারা পৃথিবীর মানুষ জানে।গাফফার ভাই বেঁচে থাকলে আজকের এই বাংলাদেশ হয়ত তিনি নিতে পারতেন না । ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা দু:সময়ে তাঁর কলম তরবারীর চেয়ে দাঁড়ালো ভূমিকা রেখেছে। উপস্থিত বক্তারা সবাই গাফফার চৌধুরীর সাথে তাঁদের স্মৃতিচারণ করেন
বক্তব্য রাখেন ,সংগঠনের সহ সভাপতি জামাল আহমদ খান , যুক্তরাজ্য রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল বাছির, আঙুর মিয়া , তারিফ আহমেদ , শাহেদ রহমান, শাহাব উদ্দিন বাচ্চু, আজিজ চৌধুরী ,হাবিবুর রহিমান আব্দুল আহাদ চৌধুরী ,মুজিবুল হক মনি ,কিটন শিকদারসাবেক মন্ত্রী, শফিকুর রহমান চৌধুরী হামিদ মোহাম্মদ , বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, হরমুজ আলী, নাজনীন সুলতানা শিখা,অলিউর রহমান অলি, ঊর্মী মাজহার ,সাংবাদিক মাতিয়ার চৌধুরী,নূর উদ্দিন আহমেদ,সাংবাদিক আবু মূসা হাসান , নীলুফা হাসান , ড: আনসার আহমদ উল্লাহ, ড: আনিসুর রহমান আনিস, ইয়াসমীন সুলতানা পলিন । মোস্তফা কামাল মিলন ,