Brick Lane News

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে সিরিয়ায় আশ্রয় নিচ্ছেন লেবাননের মানুষ

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬ ১১:০৪ এএম

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ক্রমবর্ধমান সহিংসতার কারণে পাশের দেশ সিরিয়ায় আশ্রয় নিতে শুরু করেছে দেশটির হাজারও মানুষ। সিরীয় কর্মকর্তাদের বরাতে আল-জাজিরার খবর জানায়, গত দুই দিনেই হোমস প্রদেশের জদেইদেত ইয়াবুস ও জুসিয়েহ সীমান্তপথ দিয়ে ২৫ হাজারের বেশি মানুষ সিরিয়ায় প্রবেশ করেছে। লেবাননে সহিংসতা বাড়তে থাকায় শরণার্থীর এই প্রবাহ আরও বাড়ছে।

এদিকে বৈরুতের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। ফলে নিরাপত্তার খোঁজে আরও মানুষ সিরিয়ার দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সীমান্ত এলাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সিরিয়ার জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মীরা কাজ করছেন। তারা আশ্রয় নেওয়া মানুষদের চিকিৎসা ও মানসিক সহায়তা দিচ্ছেন।

সীমান্তে পৌঁছানো অনেকেই জানিয়েছেন, তারা এক থেকে দুই দিন ধরে পথে ছিলেন। লক্ষ্য ছিল সীমান্ত পার হয়ে নিরাপদে সিরিয়ায় পৌঁছানো।

সিরীয় কর্মকর্তারা বলছেন, লেবাননে সংঘাত আরও তীব্র হলে সিরিয়ায় আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। তবে নিরাপত্তার খোঁজে আসা সবাইকে গ্রহণের জন্য তারা প্রস্তুত আছেন।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি