কাতারে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ দিচ্ছে। মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ে অধ্যায়নের জন্য আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি ২০২৭।
পঠিতব্য বিষয়সমূহ
দোহা ইনস্টিটিউটের বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে এই বৃত্তির আওতায় অধ্যয়নের সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য কিছু বিষয়ের মধ্যে রয়েছে
- রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক
- ভাষাবিজ্ঞান ও আরবি লেক্সিকোগ্রাফি
- সংঘাত ব্যবস্থাপনা ও মানবিক কার্যক্রম
- মনিটারি ও সিকিউরিটি স্টাডিজ
বৃত্তি ও যোগ্যতার শর্তাবলি
মাস্টার্স পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘তামিম বৃত্তি’ প্রদান করা হবে। যেকোনো দেশের নাগরিকরা মাস্টার্স বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তবে স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য বিবেচিত হবেন। অন্যদিকে, ডক্টরাল পর্যায়ের বৃত্তির ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে দোহা ইনস্টিটিউটে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে এবং নির্দিষ্ট একাডেমিক ও আর্থিক শর্তাবলি পূরণ করতে হবে।
ডক্টরাল শিক্ষার্থীদের জন্য বৃত্তিটি তিনটি ধাপে প্রদান করা হয়। প্রথম ধাপে দুই সেমিস্টারের কোর্স সম্পন্ন করতে হয়। দ্বিতীয় ধাপে পূর্ণকালীন গবেষণার জন্য বৃত্তি দেওয়া হয়, যেখানে প্রথম ধাপের কোর্সগুলোতে কমপক্ষে ৩.৫ জিপিএ থাকা আবশ্যক। তৃতীয় ধাপে সমন্বিত পরীক্ষা পাসের পর দুই শিক্ষাবর্ষের জন্য গবেষণাপত্র বা ডিসার্টেশন তৈরির সুযোগ দেওয়া হয়।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের ক্ষেত্রে সাধারণত যেসব নথিপত্র প্রয়োজন হবে তার তালিকা নিম্নরূপ
- পাসপোর্ট বা পরিচয়পত্রের কপি
- স্নাতক ডিগ্রির সনদ
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- হালনাগাদ সিভি
- দুটি সুপারিশপত্র
- ইংরেজি ভাষা দক্ষতার সনদ বা স্কোর
আবেদন প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে (https://www.dohainstitute.edu.qa/en/Admissions-Office/Pages/Scholarships.aspx)। প্রক্রিয়ার শুরুতে সংশ্লিষ্ট মাস্টার্স বা ডক্টরাল প্রোগ্রামে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর যোগ্য শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদনের সুযোগ পাবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য (https://www.opportunitiescircle.com/doha-institute-scholarships/) ভিজিট করা যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য
- প্রতিবেদনে যোগ করা তথ্য: বৃত্তিতে যা মিলবে।