Brick Lane News

পুরান ঢাকার মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৮ এএম
পুরান ঢাকার মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম ইমরান নাবিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।

গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান জানান, রজনী চৌধুরী রোডের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার কলতাবাজার এলাকার একটি মেস থেকে একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবা সুলতানার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ১৯ জানুয়ারি নাট্যকলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

চলতি বছরের প্রথম দুই মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Related Posts

ড. ইউনূস যেদিন লন্ডনে যান, সেদিনই ভোটের ফল চূড়ান্ত হয়ে যায়: ডা. মোস্তাফিজুর রহমান ইরান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে সূক্ষ্ম ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি