Brick Lane News

অন্তর্বর্তী সরকারের কেউ সরকারে যাওয়া ফেয়ার নয় : জামায়াত আমির

প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ । ২:০২ পিএম

অন্তর্বর্তী সরকারের কেউ নতুন সরকারে গেলে তা ‘ফেয়ার’ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার দেশ ও জনগণের স্বার্থে কাজ করলে সহযোগিতা করা হবে, আর জনস্বার্থবিরোধী হলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই শহীদদের যথাযথ সম্মান জানানো সম্ভব হয়নি। সরকারি দল হতে না পারায় আফসোস নেই উল্লেখ করে তিনি বলেন, ফলাফল ঘোষণার পর নির্বাচনী উৎসবের আবহ মিলিয়ে গেছে এবং জনগণ তাদের আমানত পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। গভীর রাতে শপথের চিঠি দেওয়াকে তিনি অস্বস্তিকর বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানানো হয়েছে। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জনআকাঙ্ক্ষার পরিপন্থী এবং সংস্কারের বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, জনগণের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল হলে সংশ্লিষ্টদের ওই শপথ নেওয়া উচিত।

নির্বাচনের রাত থেকে বিভিন্ন এলাকায় ভোট দেওয়াকে কেন্দ্র করে নারী-পুরুষের ওপর হামলার অভিযোগ তুলে তিনি এসব ঘটনা বন্ধের দাবি জানান। পাশাপাশি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ, নাগরিক নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

Related Posts

বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস

কার্যকর নজরদারি বাড়ানোর দাবি  রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস। তরলীকৃত পেট্রোলিয়াম...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি