সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি
আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকেরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো ও হয়রানিমূলক মামলা দায়ের, গ্রেফতার, পেশাগত নিপীড়ন এবং ভীতিপ্রদর্শন, উদ্বেগজনক পরিবেশের কোনো পরিবর্তন হচ্ছে না। প্রায় নিয়মিত সংবাদকর্মী সরকার ও তাদের পক্ষের লোকদের প্রত্যক্ষ জুলুমের শিকার হচ্ছেন।
অনেক সাংবাদিক বর্তমানে কারাগারে আছেন, কেউ চাকরি হারিয়েছেন, আবার কেউ গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। এসব কাজে সরকার আইন-আদালতকে যথেচ্ছ ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।
কারাবন্দি সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ আনা হয়েছে, যা বিশ্বজুড়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে। গত ২১ মে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেন:
“বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত সাংবাদিকদের পেশাগত কাজের কারণে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করা। আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা অনুযায়ী, গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার রক্ষা ও সম্মান নিশ্চিত করতে হবে।”
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের নিপীড়নমূলক মামলা, হয়রানি ও গ্রেফতারের ঘটনায় ইতোমধ্যে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে। দেশ-বিদেশে কর্মরত শতাধিক সাংবাদিকের পক্ষ থেকেও একাধিকবার বিবৃতি প্রদান করা হয়েছে।
গত ১৭ মে ২০২৬ সম্পাদক পরিষদ প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা জমা দেয়। সম্পাদক পরিষদের তথ্য অনুযায়ী, ৯৪ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে। সংগঠনটি এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানালেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি যে দমন-পীড়নের সংস্কৃতি গড়ে উঠেছে, তার ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে বর্তমান সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করছে না। এমন পরিস্থিতিতে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মরত বাংলাদেশি সাংবাদিকেরা মনে করি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেফতার ও হয়রানি মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য। সাংবাদিক নিপীড়নে বাংলাদেশের সাম্প্রতিক প্রবণতা দেখে আমরা প্রশ্ন রাখতে বাধ্য হচ্ছি— সাংবাদিকতা কি তাহলে মানবতাবিরোধী অপরাধ?
আমরা মনে করি, স্বাধীন সাংবাদিকতা কোনো অপরাধ নয়; এটি গণতন্ত্র, জবাবদিহিতা ও মানবাধিকারের অন্যতম ভিত্তি। সাংবাদিকতার কারণে সাংবাদিকদের অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শুভ সংকেত হতে পারে না।
আমরা বাংলাদেশ সরকারের প্রতি ৬দফা দাবি জানাচ্ছি—
১. সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. কারাবন্দি সাংবাদিকদের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দিতে হবে।
৩. সাংবাদিকদের পেশাগত কাজকে অপরাধ হিসেবে বিবেচনার প্রবণতা বন্ধ করতে হবে।
৪. গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৫. আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকার অনুযায়ী সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত করতে হবে।
৬. সাংবাদিকদের অধিকার ও দাবি-দাওয়া আদায়ের গুরুত্বপূর্ণ সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর তালাবদ্ধ কার্যালয় খুলে দিতে হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারী প্রবাসী ৯৩ জন বাংলাদেশি সাংবাদিক হলেন:
১. শামীম চৌধুরী, সিনিয়র সাংবাদিক, বিবিসি বাংলার সাবেক প্রধান
২. সৈয়দ বদরুল আহসান, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক
৩. মনজুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক
৪. ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব
৫. আবু মুসা হাসান, সাবেক প্রেস মিনিস্টার, যুক্তরাজ্য
৬. আশিকুন নবী চৌধুরী, সম্পাদক, প্রটেক্ট বাংলাদেশ ও সাবেক প্রেস মিনিস্টার, যুক্তরাজ্য
৭. শাবান মাহমুদ, সাবেক মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
৮. মাসুদা ভাট্টি, সিনিয়র সাংবাদিক, লন্ডন
৯. ফজলুল বারী, সিনিয়র সাংবাদিক, সিডনি অস্ট্রেলিয়া
১০. মহিউদ্দিন সরকার, সম্পাদক, দৈনিক জাগো বাংলা (যুক্তরাজ্য প্রবাসী)
১১. তৌফিক মারুফ, নেদারল্যান্ডস প্রবাসী সিনিয়র সাংবাদিক
১২. সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক
১৩. দস্তগীর জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক
১৪. লাভলু আনসারী, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক
১৫. খন্দকার ইসমাইল, কানাডা প্রবাসী সাংবাদিক
১৬. সাজ্জাদ হোসেন সবুজ, সাবেক প্রেস মিনিস্টার, ওয়াশিংটন ডিসি
১৭. শামীমা আক্তার লাভলী, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক
১৮. ইবতিসাম নাসিম মৌ, সিনিয়র সাংবাদিক
১৯. তৈমুর ফারুক তুষার, সম্পাদক, বেড নিউজ২৪ ডটকম
২০. ফারজানা জবা, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক
২১. জুনায়েদ তাহেরীয়ার, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক
২২. অহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক
২৩. মাইনুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক
২৪. আপেল মাহমুদ, সিনিয়র সাংবাদিক, টিভিএন২৪
২৫. মোহাম্মদ শামীম, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক
২৬. রুহুল আমিন তুহিন, সিনিয়র সাংবাদিক
২৭. মুশফিকুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক
২৮. এসকে রেজা পারভেজ, সাবেক চিফ রিপোর্টার, রাইজিংবিডি.কম (যুক্তরাষ্ট্র প্রবাসী)
২৯. শহিদুল হক জীবন, সাধারণ সম্পাদক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
৩০. হারিছুল ইসলাম খোকন, সভাপতি, আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন
৩১. শহিদুল হাসান খোকন, ফ্রিল্যান্স সাংবাদিক
৩২. ড. প্রদীপ রায়, সম্পাদক, ওটিএন বাংলা, মেলবোর্ন অস্ট্রেলিয়া
৩৩. চঞ্চল তালুকদার, রিপোর্টার, ওটিএন বাংলা, সিডনি অস্ট্রেলিয়া
৩৪. সুরঞ্জিত বিলাস সুমন, রিপোর্টার, ওটিএন বাংলা, ডারউইন অস্ট্রেলিয়া
৩৫. নাজমুল হাসান রাজ, সিনিয়র সাংবাদিক, ভয়েস অব সিডনি
৩৬. উর্মী মাজহার, সিনিয়র সাংবাদিক, লন্ডন
৩৭. সৈয়দ আনাস পাশা, সম্পাদক, সত্যবাণী
৩৮. হামিদ মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক ও কবি, লন্ডন
৩৯. সুজাত মনসুর, সাংবাদিক, কলামিস্ট ও গবেষক
৪০. দিলু নাসের, সাংবাদিক ও কবি, লন্ডন
৪১. ছামির মাহমুদ, লন্ডন প্রবাসী সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাব।
৪২. সাঈম চৌধুরী, সম্পাদক, বিলেত
৪৩. আহাদ চৌধুরী বাবু, সিনিয়র সাংবাদিক, লন্ডন
৪৪. সুভাস দাস, সিনিয়র সাংবাদিক, লন্ডন
৪৫. সুশান্ত দাস গুপ্ত, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার হবিগঞ্জ
৪৬. মিল্টন রহমান, সিনিয়র সাংবাদিক ও কবি
৪৭. তানভীর আহমেদ, প্রধান সম্পাদক, পলিটিক্স নিউজ, লন্ডন
৪৮. জুয়েল রাজ, সম্পাদক ও প্রকাশক, ব্রিকলেন নিউজ, লন্ডন
৪৯. কামরুল আই রাসেল, রিপোর্টার, চ্যানেল এস, লন্ডন
৫০. আফজাল হোসেন, সম্পাদক, আই নিউজ, লন্ডন
৫১. ঈসা খান রাশেদ, হেড অব মাল্টিমিডিয়া, আই নিউজ, লন্ডন
৫২. আমিনুল হক ওয়েস, সিইও, ফোকাস টিভি, ম্যানচেস্টার
৫৩. আজিজুল আম্বিয়া, সভাপতি, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব
৫৪. অপু রায়, গ্রাফিক্স ও ওয়েব পরিচালক, ইউকেবিডি নিউজ, লন্ডন
৫৫. শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সম্পাদক, ডিজবাংলা নিউজ, ইউকে
৫৬. সুয়েজ মিয়া, সম্পাদক, ভয়েস অব টাওয়ার হ্যামলেটস, লন্ডন
৫৭. অর্জুন মান্না, সম্পাদক, এনইনিউজ, ইউকে
৫৮. সুমন দেবনাথ, সাংবাদিক ও কলামিস্ট,
৫৯. প্রকাশ দাস শুভ্র, সাংবাদিক ও কলামিস্ট, লন্ডন
৬০. মোহাম্মদ কায়সার তালুকদার, সাংবাদিক, দেশবার্তা
৬১. ড. আনিসুর রহমান আনিস, সাংবাদিক ও কলামিস্ট
৬২. আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সিনিয়র সাংবাদিক, লন্ডন
৬৩. মকিস মনসুর, চেয়ারম্যান, ইউকে বিডি টিভি, ওয়েলস
৬৪. আশরাফুল ওয়াহিদ দুলাল, সাংবাদিক, বার্মিংহাম
৬৫. নাহিদ আহমেদ জায়গীরদার, ফটো জার্নালিস্ট, লন্ডন
৬৬. শাহ শামীম আহমেদ, সিনিয়র সাংবাদিক ও কবি, ইউকে
৬৭. আবুল আজাদ, সাংবাদিক, লিভারপুল
৬৮. শেখ মজিবুর রহমান জুরি, সিনিয়র সাংবাদিক, লিভারপুল
৬৯. জিয়া উদ্দিন তালুকদার, সাংবাদিক, বার্মিংহাম
৭০. সৈয়দ সাকিব আহমেদ, সম্পাদক, ৭১ নিউজ, ওল্ডহ্যাম
৭১. মিজানুর রহমান মিরু, টিভি প্রেজেন্টার, ইউকে
৭২. মুজিব চৌধুরী সেতু, চেয়ারম্যান, টিভি ২১, ইউকে
৭৩. নুরুন্নবী আলী, সম্পাদক, এনএল ২৪, ইউকে
৭৪. সৈয়দ হিলাল সাইফ, সাংবাদিক ও ছড়াকার, ইউকে
৭৫. আলী বেবুল, বিশেষ প্রতিনিধি, ম্যাপ টিভি, ইউকে
৭৬. অভিষেক জিকু, সাংবাদিক, লন্ডন
৭৭. রুমি হক, সাংবাদিক, স্বদেশ বিদেশ, লন্ডন
৭৮. পরীন রহমান, সাংবাদিক ও কলামিস্ট, ইউকে
৭৯. ড. জয়নুল আবেদীন রোজ, দৈনিক বাংলাদেশ সমাচার
৮০. সোহেল সরকার, দৈনিক সোনালী সময়
৮১. সারোয়ার কবির, সাংবাদিক, লন্ডন
৮২. আবু সুফিয়ান, সাংবাদিক, লন্ডন
৮৩. জুবায়ের আহমেদ, সাবেক বিবিসি প্রতিনিধি, লন্ডন
৮৪. আবু সাঈদ চৌধুরী সাদী, সাংবাদিক, লিভারপুল
৮৫. অধ্যাপক অপু আলম, সম্পাদক ও প্রকাশক, প্রবাসে বাংলা (ফ্রান্স)
৮৬. দেবেশ বড়ুয়া, সভাপতি, ফ্রান্স বাংলা প্রেসক্লাব
৮৭. খালেদ গোলাম কিবরিয়া, উপদেষ্টা সম্পাদক, দেশপ্রিয় নিউজ (ফ্রান্স)
৮৮. চৌধুরী মারূফ অমিত, প্রকাশক ও সম্পাদক, মতামত ডটকম
৮৯. মো. শামসুল আরিফ, ফ্রান্স প্রতিনিধি, প্রাণের ৭১ নিউজ ডটকম
৯০. খন্দকার খোরশেদ, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালি
৯১. সালাহ উদ্দিন, সম্পাদক, ভেনিস বাংলা নিউজ টোয়েন্টিফোর
৯২. সোহেল মজুমদার দিপন, সম্পাদক ও প্রকাশক, দেশপ্রিয় নিউজ (ইতালি)
৯৩. সৈয়দ নূর-ই আলম, সিনিয়র সাংবাদিক, নিউ লাইফ ইন আজারবাইজান।