Brick Lane News

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ৩ শিশুকে আড়াই মাস আগের মামলায় যেতে হল কারাগারে

প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ । ৩:১৩ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আড়াই মাস আগের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে আসামিদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক ইকবাল আহমেদ জিন্নাহ কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন ও জাহাঙ্গীর আলম জামিন আবেদন করেন।

আসামিদের আইনজীবীরা আদালতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিনের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। তাঁরা কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে সেখানে যাননি। এরপরও পুলিশ তাঁদের তিন মাস আগের একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আমরা আদালতে জানিয়েছি, এরা সবাই এখনো শিশু, তাঁদের বিরুদ্ধে তিন মাস আগের একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে, যা ভিত্তিহীন।

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টায় ধানমন্ডি থানার ৩২ নম্বর রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৩০ নভেম্বর বিকেলে ধানমন্ডি থানাধীন ২৮ নম্বর রোডে ছাত্রলীগের নেতা–কর্মীরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে এবং পরদিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

Related Posts

বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস

কার্যকর নজরদারি বাড়ানোর দাবি  রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস। তরলীকৃত পেট্রোলিয়াম...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি