Brick Lane News

‘তোর ব্যবসা–বাণিজ্য ভালো চলছে, ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে’

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৫ পিএম

চট্টগ্রাম নগরে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আহমেদ কবির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান,‘তোর ব্যবসা–বাণিজ্য ভালো চলছে, ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে’
এমন দাবি করে মারধর করা হয় ভুক্গতভোগীকে। বুধবার রাতে খুলশী থানার গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তি মোহাম্মদ সিরাজ, যিনি চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জায়গা–জমি বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

মোহাম্মদ সিরাজের ভাষ্য অনুযায়ী, তিন থেকে চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকেই বিভিন্ন সময় তার কাছে টাকা দাবি করা হচ্ছিল।
বুধবার রাতে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে নিচে নামলে আহমেদ কবিরের নেতৃত্বে চার থেকে পাঁচজন ব্যক্তি তাকে বাসার নিচে আটকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় এবং একপর্যায়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আশপাশের লোকজনের সহায়তায় মোহাম্মদ সিরাজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর শুক্রবার খুলশী থানায় তিনি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাসুদ কামাল জানান, চাঁদাবাজির উদ্দেশ্যে লোকজন নিয়ে ভুক্তভোগীর বাসার নিচে গিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় প্রধান আসামি আহমেদ কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি