Brick Lane News

এবার ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে নেই : রুমিন ফারহানা

প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ । ৯:৫৬ এএম

সংসদে আওয়ামী লীগ না থাকায় দেশের একটি বড় অংশের প্রতিনিধিত্ব অনুপস্থিত থাকবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর) আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার দেশের প্রায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব সংসদে থাকবে না। বিষয়টি মাথায় রেখেই সংসদে বসতে হবে।

তিনি আরও বলেন, আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই এ বাস্তবতায় সংসদ পরিচালিত হবে।

উল্লেখ্য, তিনি কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন; সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

Related Posts

বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস

কার্যকর নজরদারি বাড়ানোর দাবি  রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস। তরলীকৃত পেট্রোলিয়াম...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি