Skip to main content

Brick Lane News

১০ বছর পর হুইলচেয়ারে মুক্ত বাতাসে শেরপুরের বৃদ্ধা ঝমেলা

১০ বছর পর হুইলচেয়ারে মুক্ত বাতাসে শেরপুরের বৃদ্ধা ঝমেলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী ঝমেলা বেগম দীর্ঘ এক দশক চার দেয়ালের মাঝে বন্দি ছিলেন। কোমর থেকে নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় দীর্ঘ এই সময় তিনি বিছানা থেকে ওঠা-বসা কিংবা ঘর থেকে বের হতে পারেননি। পঙ্গুত্বের যন্ত্রণার পাশাপাশি চরম দারিদ্র্য ও নিসঙ্গতায় কাটছিল তার জীবন। চল্লিশ বছরেরও বেশি আগে স্বামীকে হারানো ঝমেলা বেগমের একমাত্র ছেলে থাকলেও তিনি নিয়মিত খোঁজখবর নেন না এবং তার মেয়ে মারা গেছেন প্রায় দুই দশক আগে। জীবনের শেষ প্রান্তে এসে টানা এক দশক ধরেচার দেয়ালের বন্দিজীবন কাটানোর পর অবশেষে মুক্ত বাতাসে আসার সুযোগ পেলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের ৭০ বছর বয়সি পক্ষাঘাতগ্রস্ত নারী ঝমেলা বেগম। স্থানীয়রা জানান, প্রায় ৪০ বছরের বেশি আগে স্বামীকে হারিয়েছেন ঝমেলা। প্রায় ২০ বছর আগে মারা গেছেন মেয়েও। ফলে জীবনের শেষ বয়সে এসে আপন বলতে তেমন কেউ নেই এই বৃদ্ধার।

অসুস্থ এই বৃদ্ধার মানবেতর জীবনের খবর জানতে পেরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন তার বাড়িতে ছুটে যান। জেলা প্রশাসক নিজ হাতে ঝমেলা বেগমকে একটি হুইলচেয়ার উপহার দেন এবং পরম মমতায় তাকে চেয়ারে বসিয়ে ঘরের বাইরে মুক্ত বাতাসে নিয়ে আসেন। এই আবেগঘন মুহূর্তে জেলা প্রশাসকের মানবিকতায় দীর্ঘ দিনের ঘরবন্দি জীবনের অবসান ঘটে অসহায় এই বৃদ্ধার।

হুইলচেয়ারের পাশাপাশি জেলা প্রশাসক ঝমেলা বেগমের হাতে ১০ হাজার টাকা ও এক ব্যাগ খাবার তুলে দেন। এছাড়া স্থানীয় এই নারীর আবাসন ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে দ্রুত ভিটায় মাটি ভরাট করে নিরাপদ ঘর নির্মাণ, বিদ্যুৎ সংযোগ এবং স্যানিটেশনের সুব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। তাকে দ্রুত সরকারি সব সহায়তার আওতায় আনা হবে।

চিকিৎসার প্রয়োজনে একসময় নিজের ভিটার মাটি পর্যন্ত বিক্রি করে দেওয়া ঝমেলা বেগম বর্তমানে বিদ্যুৎহীন অন্ধকার ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। এলাকার লোকজনের সহায়তায় কোনোমতে তার খাবার জুটতো। এমন অবস্থায় সরকারি সহায়তা পাওয়ায় তার যাপিত জীবনে কিছুটা স্বস্তির আশা জেগেছে।

এ সময় অন্যান্যের মধ্যে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জাহিদুল হক মনির, স্বেচ্ছাসেবী ও সাংবাদিক মুজাহিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।